1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ডিএমপির ৪ থানার ওসি বদলি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর, লালবাগ, কদমতলী ও মুগদা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক উৎপল বড়ুয়াকে অফিসার ইনচার্জ, শেরেবাংলা নগর থানায়; লজিস্টিকস বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক এম. এম. মুর্শেদকে অফিসার ইনচার্জ, লালবাগ থানায়; মুগদা থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার সাহাকে অফিসার ইনচার্জ, কদমতলী থানায় ও কদমতলী থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন মীরকে মুগদা থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ জানে আলম মুনশীকে লজিস্টিকস বিভাগে ও লালবাগ থানার অফিসার ইনচার্জ এম আশরাফ উদ্দিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com