1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সোমবার থেকে বন্ধ হয়ে যাবে যেসব স্মার্টফোন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৭ বার দেখা হয়েছে

অ্যানড্রয়েড ভার্সন ২.৩.৭ এর চেয়ে কম ভার্সনে চলা অ্যানড্রয়েড স্মার্টফোনগুলোর ব্যবহারকারীরা এই সমস্যায় পড়বেন। গুগল সার্ভিস ব্যবহার করতে হলে স্মার্টফোনে অন্তত অ্যানড্রয়েড ভার্সন ৩.০ থাকতে হবে। তবে পুরনো ভার্সনের ব্যবহারকারীরা ব্রাউজারের মাধ্যমে তাদের জিমেইল অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন।

গুগল জানিয়েছে, অ্যানড্রয়েড ২.৩.৭ অথবা কম ভার্সনের অ্যানড্রয়েড ডিভাইসে গুগল অ্যাকাউন্টে লগইন করা যাবে না। ২৭ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এর মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েডে ভার্সান ১.০, ১.১, ১.৫ কাপকেক, ১.৬ ডোনাট, ২.০ এক্লেয়ার, ২.২ ফ্রোয়ো ও ২.৩ জিঞ্জারব্রেড।

এ জন্য ব্যবহারকারীদের ফোন আপগ্রেড করার অনুরোধ জানিয়েছে গুগল। ২ অক্টোবরের পর অ্যানড্রয়েডের এই ধরনের ভার্সনযুক্ত ফোনের ব্যবহারকারীরা গুগলের অ্যাপ যেমন- জিমেইল, ইউটিউব, গুগল ম্যাপ ইত্যাদিতে লগইন করার সময় USERNAME OR PASSWORD ERROR দেখাবে।

এছাড়াও যদি কোন ব্যবহারকারী সেই ফোনে একটি নতুন গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে অথবা নতুন অ্যাকাউন্ট দিয়ে লগইন করে বা ফ্যাক্টরি রিসেট করে, প্রতিটি ক্ষেত্রেও এই এরর মেসেজ দেখাবে। পাশাপাশি পুরনো ভার্সন ব্যবহারকারীরাও গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার পরেও এই এরর মেসেজ দেখবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com