1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

যেভাবে হত্যা করা হয় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের লম্বাশিয়া ক্যাম্পে এশার নামাজ শেষ করে নিজ অফিসে আসেন শীর্ষ পাঁচ রোহিঙ্গা নেতার একজন মাস্টার মুহিবুল্লাহ। কিছুক্ষণ পর সেই অফিসে প্রবেশ করে ২০ জনের একটি সশস্ত্র গ্রুপ, যারা ছিল ভারী অস্ত্রে সজ্জিত। অফিসে উপস্থিত মুহিবুল্লাহর সঙ্গীদের মারধর করলেও তার বুকে সরাসরি গুলি চালায় মাস্টার আব্দুর রহিম নামে এক সন্ত্রাসী। সেই গুলিতে নিহত হন মুহিবুল্লাহ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে মরদেহ নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে আসার পর ঘটনাস্থলে থাকা মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বর্ণনা দিয়ে এসব কথা বলেন।

তার মতে, সশস্ত্র গ্রুপটিতে মাস্টার আব্দুর রহিম ছাড়াও ছিলেন মুর্শিদ, লালুর নেতৃত্বাধীন ২০ জনের সশস্ত্র গ্রুপ। তাদের তিনি আল ইয়াকিনের সদস্য বলে দাবি করেন।

নিজেদের জীবন হুমকিতে পড়েছে দাবি করে হাবিবুল্লাহ আরও বলেন, রোহিঙ্গাদের অধিকার আদায়ে আমার ভাই দীর্ঘদিন ধরে কাজ করছে। আন্তর্জাতিক মহলেও তার তৎপরতা রয়েছে। হয়ত সেই যাত্রা বাঁধাগ্রস্ত করতে এ হামলা এবং তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘাতকদের শাস্তির দাবি জানান তিনি।

এর আগে উখিয়ার কুতুপালং ১নং ক্যাম্পের ডি-ব্লকে এশার নামাজের পর নিজ অফিসে অবস্থানকালে অজ্ঞাতনামা বন্দুকধারীরা পাঁচ রাউন্ড গুলি করে। তিন রাউন্ড গুলি বুকে লাগলে মুহিবুল্লাহর মৃত্যু হয়।

নিহত মুহিবুল্লাহ রোহিঙ্গাদের মধ্যে জনপ্রিয় নেতা ছিলেন। রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলার জন্য তিনি জাতিসংঘে গিয়েছিলেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। রোহিঙ্গাদের অধিকার নিয়ে তিনি সবসময় বিদেশি বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে আসছিলেন। তার মৃত্যুতে লোকজনের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com