1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

সেপ্টেম্বরে এল সাড়ে ১৪ হাজার কোটি টাকা রেমিট্যান্স

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গত সেপ্টেম্বর মাসে দেশে ১ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা টাকার হিসাবে (প্রতি ডলার ৮৫ টাকা) ১৪ হাজার ৬৭২ কোটি ৭০ টাকা।

আজ রবিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সেপ্টেম্বরের রেমিট্যান্স গত আগস্টের চেয়ে ৭১৩ কোটি টাকা কম। আগস্টে রেমিট্যান্স এসেছিল এক দশমিক ৮৭ বিলিয়ন ডলার বা ১৫ হাজার ৩৮৫ কোটি টাকা।

সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ১৭২৬ দশমিক ২৯ মিলিয়ন (১.৭২ বিলিয়ন) মার্কিন ডলার বা ১৪ হাজার ৬৭২ কোটি ৭০ লাখ টাকা, যা তার আগের বছরের একই সময়ের (২০২০ সালের সেপ্টেম্বর) তুলনায় তিন হাজার ৬১০ কোটি ৮০ লাখ কোটি টাকা কম। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২.১৫ মিলিয়ন ডলার বা ১৮ হাজার ২৪৩ কোটি ৫০ লাখ টাকা।
চলতি বছরের আগস্টের চেয়ে ৭১৩ কোটি টাকা কম এসেছে বিদায়ী সেপ্টেম্বরে। আগস্ট মাসে রেমিট্যান্স এসেছিল ১.৮১ বিলিয়ন ডলার বা ১৫ হাজার ৩৮৫ কোটি টাকা। তার আগের মাস জুলাইয়ে এসেছিল ১ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার বা ১৫ হাজার ৯০৭ কোটি টাকা। জুলাইয়ের তুলনায় সেপ্টেম্বরে এক হাজার ২৩৫ কোটি টাকা কম এসেছে।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ধারাবাহিক রেমিট্যান্স কমে যাওয়ার কারণ হিসাবে বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিকেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে এ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com