1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

বাংলাদেশের দুর্বলতা কোথায়? জানাল ওমান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শুরু করে টাইগাররা। তবে প্রস্তুতি ম্যাচের পর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রান তাড়ায় পেরে ওঠেনি বাংলাদেশ দল। এই জায়গায় তাদের ব্যাটিংয়ে দুর্বলতা দেখছে স্বাগতিক দেশ ওমান। দলটির লেগ স্পিনিং অলরাউন্ডার খাওয়ার আলি জানিয়েছেন, রান তাড়ায় বাংলাদেশের ভোগান্তির কথা মাথায় রেখেই পরিকল্পনা সাজাবেন তারা।

দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় হারে বাংলাদেশ। পরে একইভাবে স্কটল্যান্ডের বিপক্ষে ১৪০ রান তাড়ায় হেরে শুরু করে বিশ্বকাপ অভিযান।

অন্যদিকে পাপুয়া নিউ গিনিকে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করা ওমান তাকিয়ে দ্বিতীয় জয়ের দিকে। আগ্রাসী ক্রিকেট দিয়ে মাহমুদউল্লাহর দলকে চমকে দেওয়ার পরিকল্পনার কথা জানালেন খাওয়ার।

“পাপুয়া নিউ গিনির বিপক্ষে যে আগ্রাসী ক্রিকেট খেলেছি সেটা ধরে রাখাই আমাদের ভাবনা। আমরা জানি, এভাবে খেলে সফল হতে পারি। তাই এখানে কোনো পরিবর্তন আনার কথা এখন ভাবছি না।”

“বাংলাদেশ হয়তো চাপে আছে, কিন্তু আমরা নিজেদের খেলাতেই মনোযোগ দিচ্ছি। নিজেদের পরিকল্পনায় অটল থাকব। আশা করি, ফল আমাদের পক্ষেই আসবে। দেখে মনে হয়ছে, রান তাড়ার সময় বাংলাদেশ চাপে থাকে। আমরা এই ব্যাপারটায় লক্ষ্য রাখছি।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com