1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

‘আমি কোনো দোষ করিনি’, আদালতে শিক্ষিকা রুমা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুয়া’ ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে গ্রেপ্তার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রুমা সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এদিন আদালত থেকে রুমা সরকারকে কারাগারে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, ‘আমি কোনো দোষ করিনি। অসাম্প্রদায়িক বাংলাদেশে এমন ঘটনার নিন্দা জানিয়েছে। নোয়াখালীর যতন সাহার হত্যার প্রতিবাদ করেছি। সাংবাদিক ভাইয়েরা, এই খবরটা সবার কাছে পৌঁছে দিবেন। আমি একজন শিক্ষক। আমি অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে।’

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম এ আসামিকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রুমা সরকারের পক্ষে অ্যাডভোকেট লিটন কুমার সাহা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন,‘সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট হয়, রাষ্ট্রের বিরুদ্ধে যায় এমন কোনো কথা বলেননি রুমা সরকার। তার বিরুদ্ধে এর আগে এমন কোনো অভিযোগ নেই। তাকে রিমান্ডে নেওয়ার কোনো উপাদান নেই। রিমান্ড বাতিল চেয়ে জামিন চাচ্ছি।’

রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রুমা সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার পল্লবীর ‘সাহিনুদ্দীন’ হত্যাকাণ্ডের ভিডিও ফেসবুকে নোয়াখালীর ‘যতন সাহা’ হত্যাকাণ্ড বলে অপপ্রচার ও ফেসবুক লাইভে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বুধবার রুমা সরকারকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়েছিল। র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, রুমা সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৮/৩১ ধারায় মামলা করা হয়েছে।

রমনা থানার উপপরিদর্শক আমির উল ইসলাম বলেন, র‍্যাব-৩ এর ওয়ারেন্ট অফিসার মনির উদ্দিন বাদী হয়ে রাত ৩টার দিকে মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, গত ১৬ মে ব্যবসায়ী সাহিনুদ্দিনকে তার ছেলের সামনে কুপিয়ে হত্যা করে দুই যুবক। এই ঘটনায় সাবেক একজন এমপিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে, গত ১৫ অক্টোবর বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৬নং ওয়ার্ডের নরোত্তমপুরের শ্রী শ্রী রাধা কৃষ্ণ গৌর নিত্যানন্দ মন্দির (ইসকন মন্দির) এবং বিজয়া সার্বজনীন দূর্গা মন্দিরে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের হামলায় নিহত হন যতন সাহা। ওই হামলায় নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com