1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

রোহিঙ্গা প্রত্যাবাসনবিরোধীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, প্রত্যাবাসন ঠেকাতেই রোহিঙ্গা ক্যাম্পে পরিকল্পিতভাবে বিভিন্ন অঘটন ঘটানো হচ্ছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন যারা চায় না, যাদের স্বার্থে আঘাত লাগে, তারা হয়ত এমন অঘটন ঘটাতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে সাতজন নিহতের বিষয়ে এ মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

সিলেটে এক সভায় শুক্রবার দুপুরে তিনি একথা বলেন। তবে রোহিঙ্গা ক্যাম্পের এই ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানেন না জানিয়ে মন্ত্রী বলেন, আমরা পুরো বিষয়টা খোঁজখবর নিচ্ছি।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে গতকালই বৈঠক হয়েছে। এর পরপর এমন ঘটনা সত্যি আতঙ্কের বিষয়। রোহিঙ্গা ক্যাম্প ঘিরে মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে প্রয়োজনে মিয়ানমার সীমান্তে গুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আবারও জানালেন পররাষ্ট্রমন্ত্রী।

দুইদিনের সফরে শুক্রবার সকালে সিলেট যান মন্ত্রী। সেখানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের আয়োজনে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এদিকে, গত মঙ্গলবার ভারত তিস্তা ব্যারেজের গাজলডোবা অংশের সবগুলো গেট খুলে দেয়। বাংলাদেশকে কিছু না জানিয়েই গেটগুলো খুলে দেওয়ায় আকস্মিক ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের উত্তরাঞ্চল। ক্ষতি হয়েছে ব্যাপক।

তিস্তার পানি এভাবে হুট করে বাংলাদেশে ছেড়ে দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আজকে আমাদের স্বরাষ্ট্রসচিব ভারতীয় হাইকমিশনের সঙ্গে আলাপ করবেন। একাধিক ইস্যু আছে, সেইসব নিয়ে। পানির বিষয়টি আগে আমাদেরকে জানিয়েছিল কিনা, আমি জানি না। তবে এগুলো একাধিক বিষয় নিয়ে আলাপ হবে। আমাদের দুই দেশের মধ্যে রাজনৈতিক, সরকারি সম্পর্ক খুবই দৃঢ়। কিন্তু বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তি বিশেষের কারণে অনেক সময় ঝামেলা হয়। আমরা এ নিয়ে আলোচনা করব (ভারতের সঙ্গে)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com