1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

৪৪ রানেই অলআউট নেদারল্যান্ডস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এ গ্রুপের সব কিছুর নিষ্পত্তি হয়ে গেছে। শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচটা তাই কার্যত নিয়ম রক্ষার। এমন ম্যাচ আলোচনায় আসার কোনো কারণই নেই। তবে শ্রীলঙ্কা যেন একে আলোচনায় আনার পণ করেই নেমেছে। ডাচদেরকে এই ম্যাচে গুঁটিয়ে দিয়েছে মাত্র ৪৪ রানেই।

বিশ্বকাপ ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ডটা এই নেদারল্যান্ডসের। সেটাও এই শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে নেদারল্যান্ডসকে ৩৯ রানে অলআউট করেছিল লঙ্কানরা। আজ পাঁচটা রান বেশি হলো বটে, কিন্তু শেষ রক্ষাটা হলো না ডাচদের। ইনিংসের ১০ নম্বর ওভার শেষে ৪৪ রানে গুটিয়ে গেছে নেদারল্যান্ডস।

প্রথম ওভার করতে আসা চামিকা করুণারত্নে নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন। বোলারদের এমন উৎসবের দিনেও যে তিনি রয়ে গেছেন উইকেটশূন্য! বাকি বোলারদের বোলিং ফিগার দেখুন, লাহিরু কুমারা ৭ রানে ৩ উইকেট, ভানিন্দু হাসারাঙ্গা ৯ রানের বিনিময়ে ৩টি আর মাহীশ থিকশানা ৩ রানে ২ উইকেট পুরেছেন নিজেদের ঝুলিতে।

তাদের এমন প্রলয়নাচনে নাভিশ্বাস উঠেছে ডাচদের। গোটা ইনিংসে কেবল এক কলিন একারম্যানই কেবল ছুঁতে পেরেছেন দুই অঙ্ক, তার ১১ বাদে বাকি ব্যাটারদের রানের সংখ্যা যেন ফোন নম্বরের ডিজিট!

এমন পরিস্থিতিতে যে শেষমেশ সর্বনিম্ন রানের লজ্জা থেকে রক্ষা পেয়েছে ডাচরা তাই অনেক। তবে তা থেকে বেশি দূরও যেতে পারেনি। গুঁটিয়ে গেছে ৪৪ রানে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com