1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জামিন পেলেন প্রেমিকের জিহ্বা কেটে দেওয়া সেই তরুণী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ধামরাইয়ে প্রেমিকের জিহ্বা কাটার অভিযোগে গ্রেফতার হওয়া তরুণীসহ তিনজনের জামিন দিয়েছেন আদালত। রোববার (২৪ অক্টোবর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- তরুণী, তার মা আনোয়ারা বেগম ও ভাই ফারুক হোসেন। তবে তরুণীর বাবা শফিকুল ইসলামের রিমান্ড ও জামিন নামঞ্জুরের আদেশ দেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী রিয়াজুল ইসলাম জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, সাইফুল ইসলামের সঙ্গে ফড়িঙ্গা গ্রামের এক তরুণীর (২৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন সাইফুল। কিন্তু বিয়ে না করে দিনের পর দিন সময়ক্ষেপণ করতে থাকলে প্রেমিকা ক্ষিপ্ত হন।

শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে প্রেমিক সাইফুল ইসলাম প্রেমিকার বাড়িতে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী অন্তরঙ্গ মুহূর্তে কৌশলে ব্লেড দিয়ে প্রেমিকের জিহ্বা দ্বিখণ্ডিত করেন। পরে প্রেমিকার স্বজনরা তাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে সাইফুল নিস্তেজ হয়ে পড়লে মৃত ভেবে তারা ঘরের মেঝেতে ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে প্রেমিকের কেটে রাখা জিহ্বা জব্দ করে।

পরে রাতেই প্রেমিকাসহ পাঁচজনের নামে মামলা করে ভুক্তভোগী সাইফুল ইসলামের বাবা রহমত আলী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com