1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

টানা দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ, যা বললেন বিসিবি পরিচালক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বকাপে টানা দুই ম্যাচে হেরে গেল বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল লাল-সবুজের দল। বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটারদের পারফরম্যান্স এখনো মনভরাতে পারেনি ভক্ত সমর্থকদের। যার কারণে হচ্ছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কিন্তু ক্রিকেটাররা নিজেদের পারফরম্যান্সের কথা ভুলে গিয়ে মাঠের বাইরের সমালোচনাগুলোতেই বেশ মনোযোগী হচ্ছেন বলে মনে করছেন নাইমুর রহমান দুর্জয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালকের মতে ক্রিকেটারদের বাইরের সমালোচনার দিকে নজর না দিয়ে ক্রিকেটে মনোযোগী হওয়া উচিত। বিশেষ করে ফেসবুকের মতো প্ল্যাটফর্মে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে মনোযোগী হওয়াটা মোটেও পছন্দ হয়নি সাবেক এই অধিনায়কের।

তিনি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দলের খেলা দেখতে এসে গণমাধ্যমে বলেছেন, মাঠের বাইরের ঘটনাগুলোতে ফোকাস না করে খেলায় মনোযোগ দিতে। নাঈমুর রহমান সামাজিক গণমাধ্যমে খেলোয়াড়রা বেশি মনযোগী উল্লেখ করে বলেন, সোশ্যাল মিডিয়া তো গণমাধ্যম না। এটা স্বাভাবিক যোগাযোগ মাধ্যম। এখানে যে যেমন পারে তেমন বলছে। এটা নিয়ে ক্রিকেটারদের মাথা না ঘামিয়ে খেলায় ফোকাস করা উচিত। মাঠের বাইরের জিনিসগুলো নিয়ে চিন্তা না করে ক্রিকেটারদের উচিত মাঠে যা হচ্ছে তা নিয়ে ভাবা।টাইগারদের এই সাবেক অধিনায়ক ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, আসলে মাঠের বাইরের জিনিসগুলো যেহেতু বেশি যুক্ত হয়ে গেছে এখন এটা থেকে সরে গিয়ে ভালো করা উচিত। আর এখন সেমিফাইনাল নিয়ে ভাবছি না আমি চাই বাকি ম্যাচগুলো বাংলাদেশ ভালো করুক।

সাবেক এই অধিনায়ক বলেন, নিজেদের পরিচিত কন্ডিশনে একটু সুবিধা নিবে সেটা তো স্বাভাবিক। কিন্তু এটা তো আইসিসি টুর্নামেন্ট, এখানে আমরা ওভারে চিন্তা করতে পারব না। তবুও যেহেতু এখানকার কন্ডিশনের সঙ্গে আমাদের কন্ডিশন অনেকটাই মিল তাই সুবিধা থাকাটা স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা হলো টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা এখনও সেভাবে মেলে ধরতে পারিনি, উল্টো দিকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে দেখবেন এমন কন্ডিশনে খুবই এগিয়ে। নাইম্মুর রহমান আশা করছেন, বাংলাদেশ দল দ্রুতই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের প্রমাণ করবে।

এর আগে প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের মতো দলের কাছে হেরে শুরু হয়েছিল বিশ্বকাপ যাত্রা। এরপর ওমান ও পাপুয়া নিউগিনিকে কোনও রকম হারিয়ে টিকে থাকা বিশ্বকাপের মূল পর্বে। এই পর্বে এসেই শ্রীলঙ্কার কাছে হেরে যায় ৫ উইকেটে। অথচ ম্যাচটা জিতিতে জিততেও হেরে যায় বাংলাদেশ দল। এরপর থেকেই শুরু হয় দলকে নিয়ে সমালোচনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com