1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

আন্তর্জাতিক সীমান্ত খুলে দিয়েছে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইসরায়েল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভ্রমণকারীদের জন্য আন্তর্জাতিক সীমান্ত খুলে দিয়েছে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইসরায়েল। করোনা ভাইরাসের কারণে ১৮ মাস বন্ধ থাকার পর আজ সোমবার (১ নভেম্বর) তারা এ সীমান্ত খুলে দেয়।
ভ্রমণ নিষেধাজ্ঞা ওঠার পর যুক্তরাষ্ট্র ও চীনসহ ৬০টির বেশি থেকে ভ্যাকসিন নেয়া শত শত ভ্রমণকারীরা থাইল্যান্ডের রাজধানীতে পৌঁছেছেন। এ ভ্রমণকারীদের কোয়ারেন্টিনে থাকতে হবে না।

সোমবার অস্ট্রেলিয়া তাদের আন্তর্জাতিক সীমান্ত খুলে দেয়ার পর বিমানবন্দরে আবেগঘন দৃশ্য দেখা গেছে। করোনা মহামারির পর অনেক স্বজন একে অন্যের থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ায় ফিরে বিমানবন্দরে তারা পরস্পরকে জড়িয়ে ধরেন; অনেকে কান্নায় ভেঙে পড়েন।

সোমবার থেকে লাখ লাখ অস্ট্রেলীয়রা স্বাধীনভাবে ভ্রমনের সুযোগ পাচ্ছেন। এক্ষেত্রে তাদেরকে অস্ট্রেলিয়ায় প্রবেশের পর কোনো অনুমতি নেয়া বা কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন পড়বে না।
আপাতত অস্ট্রেলিয়ার নাগরিক, স্থায়ী বাসিন্দা ও তাদের পরিবারের সদস্যদের জন্য এ অনুমতি কার্যকর হয়েছে। তবে শিগগিরই বিভিন্ন দেশের ভ্রমণকারীদের জন্যও অস্ট্রেলিয়ার দুয়ার খুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

দীর্ঘদিন দেশের বাইরে থাকা অস্ট্রেলীয় বা তাদের স্বজনরা সোমবার সকালে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস থেকে সিডনি বিমানবন্দরে নামেন। এ সময় স্বজনরা তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন। সৃষ্টি হয় আবেগঘন এক পরিবেশ। তারা একে অন্যকে আলিঙ্গন করতে থাকেন; অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।

বিমানের ফ্লাইটে আসা যাত্রীদের স্বাগত জানিয়েছেন খোদ বিমান পরিবহন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। তারা এ যাত্রীদের অস্ট্রেলীয় ফুল ও চকোলেট বিস্কুট দিয়ে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com