1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

আইসিসির অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত পাকিস্তানের আসিফ আলি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৯৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্লেয়ার অব দ্য মান্থ- বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ও নামিবিয়ার ডেভিড ওয়াইসিকে পেছনে ফেলে অক্টোবর মাসের সেরা খেলোয়াড় হয়েছেন পাকিস্তানের আসিফ আলি।

নারী ক্রিকেটে সেরা হয়েছেন আয়ারল্যান্ডের লরা ডিলানি। ডিলানির সাথে এই তালিকায় মনোনয়ন পেয়েছিলেন জিম্বাবুয়ের মেরি-এন মুসন্দা ও গ্যাবি লুইস। গত মাসের পারফরম্যান্সের উপর ভিত্তি করে মঙ্গলবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অক্টোবরের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি।

গত জুলাইয়ে প্রথমবারের মত প্লেয়ার অব দ্য মান্থ-এর পুরস্কার জেতেন সাকিব। কিন্তু এবার আর সেরা হতে পারলেন না তিনি। পাকিস্তানের মারকুটে ব্যাটার আসিফের কাছে হার মানলেন সাকিব। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গত মাসে তিন ম্যাচের মধ্যে দুই ইনিংসে ব্যাট হাতে ঝড় তুলেন পাকিস্তানের আসিফ। দুটি বিধ্বংসী ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ বলে অপরাজিত ২৭ এবং আফগানিস্তানের বিপক্ষে ৭ বলে অপরাজিত ২৫ রান করেন আসিফ।

আফগানদের বিপক্ষে ১৯তম ওভারে চার ছক্কায় ম্যাচ শেষ করে চমক দেখান আসিফ। এই দুটি অসাধারণ ইনিংসের সুবাদেই অক্টোবরের সেরা সেরা ক্রিকেটারের খেতাব পেলেন আসিফ। তিন ম্যাচ ব্যাট হাতে ২৭৩ দশমিক ৬৮ স্ট্রাইক রেটে ৫২ রান করেছেন তিনি।

গত মাসে ব্যাটে-বল হাতে দারুণ ফর্মে ছিলেন সাকিব। বিশ্বকাপের বাছাই পর্বে তিনটি ও সুপার টুয়েলভে তিন ম্যাচ খেলেন সাকিব। ছয় ম্যাচে ২১ দশমিক ৮৩ গড়ে ১৩১ রান করেছেন তিনি। ১১ দশমিক ১৮ গড়ে ১১ উইকেটও শিকার করেছেন তিনি। তবে ইনজুরিতে পর সুপার টুয়েলভের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি সাকিব।

সাকিব-আসিফের সাথে মনোয়ন পেয়েছিলেন নামিবিয়ার দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় ওয়াইসি। বিশ্বকাপের বাছাই পর্বে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে অপরাজিত ৬৬ ও ২৮ রান করেন তিনি। এতে মাসের সেরা হবার দৌড়ে মনোনয়ন পান ওয়াইসি।

এ বছর থেকে প্রত্যক মাসের সেরা খেলোয়াড় নিবার্চন করে আসছে আইসিসি। আইসিসির ভোটিং প্যানেলের সদস্যদের সাথে সমর্থকদের ভোটের পর বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com