1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

বাগেরহাটে ১০ প্রজাতির ২৮টি বন্য প্রাণী উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৯৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাগেরহাটের একটি বেসরকারি ইকোপার্কে অভিযান চালিয়ে ১০ প্রজাতির ২৮টি বন্য প্রাণী উদ্ধার করেছে র্যা ব ও বন বিভাগ। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলা রনজিতপুর এলাকার চন্দ্রমহল ইকোপার্ক থেকে এসব বন্য প্রাণী উদ্ধার করা হয়। বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা ও র্যা ব-৬ যৌথভাবে ওই অভিযান পরিচালনা করে।

র্যা ব জানায়, অভিযানে চন্দ্রমহল ইকোপার্ক থেকে ২৮টি জীবিত বন্য প্রাণী ছাড়াও হরিণের ৬টি শিং, ৬টি চামড়া ও একটি মাথার খুলি, একটি করে ভালুক ও ক্যাঙারুর চামড়া এবং একটি তিমির কঙ্কাল উদ্ধার করা হয়। আইনবহির্ভূতভাবে পার্ক কর্তৃপক্ষ এগুলো সংরক্ষণ করে রেখেছিল। এই অপরাধে চন্দ্রমহল ইকোপার্কের ব্যবস্থাপক মোহাম্মাদ আলী চাকলাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বাগেরহাটের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুর-ই-আলম সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যা ব-৬–এর পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য, পরিদর্শক রাজু আহমেদ প্রমুখ।

অভিযানে উদ্ধার হওয়া জীবিত প্রাণীগুলোর মধ্যে আছে—১টি কুমির, ২টি চিত্রা হরিণ, ১টি হনুমান, ৫টি বানর, ১টি ময়ূর, ২টি উটপাখি, ৫টি অস্ট্রেলিয়ান ঘুঘু, ২টি কচ্ছপ, ৭টি বক ও ২টি মাছমুড়াল পাখি।

র্যা ব–৬-এর কর্মকর্তা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, চন্দ্রমহল ইকোপার্কের মালিক অবৈধভাবে এসব প্রাণী লালন–পালন করে আসছিলেন, যা বন্য প্রাণী সংরক্ষণ আইনের পরিপন্থী। এ জন্য সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চন্দ্রমহল ইকোপার্কে অভিযান চালিয়ে প্রাণীগুলো উদ্ধার করা হয়। প্রাণীগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব প্রাণী অবমুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com