1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাবির হলে ছাত্রীকে ‌‘অশ্লীল গানে’ নাচতে বাধ্য করল সিনিয়ররা!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৩৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে (ঢাবি) প্রথম বর্ষের এক ছাত্রীকে প্রায় আড়াই ঘণ্টা ধরে নাচতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় এক ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন। প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।

ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে অধ্যায়নরত।

আর অভিযুক্তরা হলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী নাসরিন জাহান খুশি, জুলি মারমা, রিনাকী চাকমা, জান্নাত নিপু ও পূজা দাস।

লিখিত অভিযোগে ভুক্তভোগী ছাত্রী জানান, মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ১০টা থেকে ১টা পর্যন্ত তৃতীয় বর্ষের ৫ শিক্ষার্থী তাকে মানসিকভাবে নির্যাতন করেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, আড়াই ঘণ্টা ধরে ইচ্ছার বিরুদ্ধে তারা বাজে একটা গানে নাচতে বাধ্য করেন। কোনো উপায় না পেয়ে তাদের কথা মানতে বাধ্য হই৷ রাত ১টা পর্যন্ত আমদের ওপর নির্যাতন চলে। সে সময় অভিযুক্তরা বিভিন্ন রকম হুমকি-ধামকিও দেন বলে জানান তিনি।

লিখিত অভিযোগে এই ছাত্রী আরও বলেন, গত ২৫ অক্টোবর আমি আমার মায়ের পর বাবাকে হারাই। সেই ট্রমাটাই আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। আমার সেমিস্টার ফাইনাল চলছে। এ অবস্থায় এ ধরনের অমানবিক নিপীড়নের শিকার হয়ে আমি নিরাপত্তা শঙ্কায় ভুগছি।

ভুক্তভোগী ছাত্রী জানান, তিনি প্রশাসনিকভাবে হলে উঠেছেন বললে অভিযুক্তরা তাকে ধমক দেন। অভিযুক্তরা বলেন, প্রশাসন আবার কিসের? আমরা থাকতে দেই বলে তোরা থাকতে পারিস।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নাসরিন জাহান খুশি, জুলি মারমা, রিনাকী চাকমা, জান্নাত নিপু ও পূজা দাসকে ফোন দেওয়া হলে তারা রিসিভ করেননি।

তবে একটি গণমাধ্যমের কাছে অভিযুক্ত জান্নাত নিপু বলেন, র‌্যাগিংয়ের কোনো ঘটনার কথা তো আমরা জানি না। কাল রাতে আমরা সিনিয়র জুনিয়র মিলে নেচেছিলাম। সেখানে র‌্যাগিংয়ের কথা কেন এলো তা তো জানি না।

এ বিষয়ে রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, বিষয়টি হলের সুতরাং হলের অভ্যন্তরে মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু ইতোমধ্যে গণমাধ্যম ও প্রক্টর অফিস পর্যন্ত গড়িয়েছে। আমি ভুক্তভোগী ছাত্রী ও অভিযুক্তদের নিয়ে বসেছিলাম। অভিযুক্তরা র‌্যাগের ঘটনা অস্বীকার করেছেন আর তারা পলিটিক্যাল কেউ না।

রোকেয়া হলের এই প্রাধ্যক্ষ আরও বলেন, অভিযুক্তদের সতর্ক করার পাশাপাশি শোকজ নোটিশ প্রদান করা হয়েছে। আর ভুক্তভোগীর কক্ষ নম্বর পরিবর্তন করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com