1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ” ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, কোটি টাকার তদবিরেও লাভ হয়নি’ — স্বাস্থ্যমন্ত্রী রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

খেলা দেখতে লাগবে ভ্যাকসিনের সনদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৪১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামীকাল শুক্রবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়েই গ্যালারিতে দেখা যাবে দর্শকদের। স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার ৫০ ভাগ দর্শক খেলা দেখার সুযোগ পাবেন।

তিন ম্যাচের টি-২০ সিরিজের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। সশরীরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামের নির্দিষ্ট বুথ থেকে কিনতে হবে টিকিট। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। করোনাভাইরাস প্রতিরোধী দুই ডোজ ভ্যাকসিন ছাড়া গ্যালারিতে ঢুকতে পারবেন না কেউই। ১৮ এবং তার বেশি বয়সীদের ভ্যাকসিন সনদ লাগবে। মাঠে ঢুকার আগেই গেইটে দেখাতে হবে এই সনদ।

বিসিবি জানিয়েছে, টি-২০ সিরিজের টিকিটের মূল্য ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা। ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা, সাউদার্ন/নর্দার্ন স্ট্যান্ড ১৫০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১ হাজার টাকা ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com