1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ” ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, কোটি টাকার তদবিরেও লাভ হয়নি’ — স্বাস্থ্যমন্ত্রী রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

রাষ্ট্রপতি সংসদে স্মারক বক্তৃতা দেবেন ২৪ নভেম্বর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সংসদে স্মারক বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ উপলক্ষে বিশেষ আলোচনা হবে আগামী ২৪ ও ২৫ নভেম্বর। শুরুর দিন (২৪ নভেম্বর) রাষ্ট্রপতি স্মারক বক্তৃতা দেবেন। পরে সাধারণ প্রস্তাব উত্তাপন ও আলোচনা হবে। দুই দিনব্যাপী এ আলোচনা শেষে সেই প্রস্তাব গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সংসদের বৈঠক শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ কথা বলেন। চলতি বছরের ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে। ১৬ ডিসেম্বর বিজয়ের ৫০তম বার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ।

স্পিকার বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ২০২১ সাল আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদায় সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি বছরব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।

সংসদের আমন্ত্রণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ২৪ নভেম্বর বিকেল ৩টায় স্মারক বক্তৃতা দেওয়ার জন্য সদয় সম্মতি দিয়েছেন বলেও জানান স্পিকার।

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপনে গত বছরকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করে নানা কর্মসূচি নিয়েছিল সরকার। তবে করোনা মহামারির জন্য কর্মসূচিগুলো যথাযথভাবে করতে না পারায় মুজিববর্ষের মেয়াদ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com