1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

পাকিস্তান পার্লামেন্টে ধর্ষককে খোজা করার বিল পাশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: একাধিক ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত যৌন অপরাধীদের রাসায়নিক দিয়ে খোজা করার জন্য নতুন বিল পাশ হয়েছে পাকিস্তানের পার্লামেন্টে।

রাসায়নিক দিয়ে খোজাকরণ এমন একটি পদ্ধতি যেখানে ওষুধ প্রয়োগ করে যৌন সক্ষমতা কমিয়ে ফেলা হয়। এই সাজা দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, চেক রিপাবলিক এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রদেশে আইনত বৈধ।

পাকিস্তানজুড়ে নারী ও শিশুদের ধর্ষণের হার বেড়ে যাওয়ার কারণে ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে গণবিক্ষোভের মুখে এই বিল পাশ করা হয়।

দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন ধর্ষণ বিরোধী অধ্যাদেশ অনুমোদন করার প্রায় এক বছর পরে বিলটি পাশ হয়। এর ফলে ধর্ষকদের এই সাজা দেওয়ার ক্ষেত্রে আর আইনি বাধা থাকল না।

বুধবার সংসদের যৌথ অধিবেশনে অন্য ৩৩টি বিলের সঙ্গে ফৌজদারি আইন (সংশোধনী) বিল ২০২১ পাশ হয়েছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে।

এদিকে পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী দলের সংসদ সদস্য মুশতাক আহমেদ ওই বিলের নিন্দা জানিয়ে বলেন, এই সাজা ইসলাম বিরোধী এবং শরিয়াহ আইনের পরিপন্থী। তার মতে, ধর্ষকদের প্রকাশে ফাঁসি দেওয়া উচিত। কিন্তু শরিয়াহ আইনে খোজা করার কোনো বিধান নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com