1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

লিটনের পর মুশফিকের ফিফটিতে পাল্টা আক্রমণে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : লিটন দাসের পর এবার হাফ সেঞ্চুরি হাঁকালেন দলের আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহীম। ক্যারিয়ারের ২৪ তম হাফ সেঞ্চুরি তিনি তুলে নিলেন ১০৮ বল খেলে। হাসান আলিকে বাউন্ডারি মেরেই অর্ধ শতকের ঘরে পা রাখেন তিনি।

দিনের প্রথম সেশনটা ছিল বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের। চারটি উইকেট হারাতে হয়েছিল বাংলাদেশকে। ২৮ ওভারে রান উঠেছিল ৬৯। তবে দ্বিতীয় সেশনে এসে ইনিংস মেরামতের কাজটা ভালোভাবেই করে যাচ্ছেন দুই ব্যাটার লিটন দাস এবং মুশফিকুর রহিম।

এরই মধ্যে ক্যারিয়ারের ১০ম হাফ সেঞ্চুরি করে ফেলেছেন লিটন দাস। নৌমান আলিকে অফসাইডে কাট করেই বলকে বাউন্ডারি পার করে অর্ধশতকের ঘরে পৌঁছে যান তিনি। ৯৫ বলে হাফ সেঞ্চুরি করেন লিটন। তার পর হাফ সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিমও।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৫৩.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪। মুশফিক ব্যাট করছেন ৫১ রান নিয়ে। লিটন ব্যাট করছেন ৫৯ রান নিয়ে। এই জুটির ব্যাটে স্কোরবোর্ডে যোগ হয়েছে ১১৫ রান।

অথচ, লাঞ্চ বিরতির আগে স্কোরবোর্ডে রানের সংখ্যাটা ঠিকই ছিল। কিন্তু উইকেটের সংখ্যাটা বড়ই বেমানান। প্রথম সেশন শেষে বাংলাদেশের রান ৬৯। উইকেট হারিয়েছে ৪টি। আউট হয়েছেন দুই ওপেনার সাইফ হাসান, সাদমান ইসলাম, ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্ত এবং টু ডাউনে নামা মুমিনুল হক।

প্রথম দিনই চট্টগ্রামের উইকেটে বলকে লাটিমের মত ঘোরাচ্ছেন পাকিস্তানি স্পিনার সাজিদ খান। ডান হাতি এই অফব্রেক বোলার তার মায়াবী স্পিন দিয়ে সাফল্যও তুলে নিয়েছেন। বাংলাদেশের বিপদ বাড়িয়ে তার বলে উইকেট হারালেন অধিনায়ক মুমিনুল হক।

৩৩ রানের মাথায় দুই ওপেনার ফিরে যাওয়ার পর নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক মিলে চেষ্টা করেছিলেন বাংলাদেশের ইনিংস মেরামত করতে। কিন্তু মাত্র ১৫ রানের জুটি গড়তে পারলেন তারা দু’জন। ১৯ বলে ৬ রান করে ফিরে যান মুমিনুল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com