1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ” ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, কোটি টাকার তদবিরেও লাভ হয়নি’ — স্বাস্থ্যমন্ত্রী রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

প্রেসিডেন্ট পদে লড়তে আর বাধা নেই গাদ্দাফির ছেলের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: লিবিয়ার প্রয়াত একনায়ক মুয়াম্মার আল গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফির দেশটির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল সেটি কেটে গেছে। লিবিয়ার আদালত সাইফের আপিল গ্রহণ করায় তার নির্বাচনে লড়তে আর বাধা নেই। খবর আনাদুলো ও ডেইলি সাবাহর।

২৪ ডিসেম্বর লিবিয়ার প্রেসিডেন্ট পদে ভোটগ্রহণ হবে। নির্বাচনে সাইফের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়ে দেশটির আদালত কয়েক দিন আগে রুল জারি করেছিল।

বৃহস্পতিবার সাবা আদালত সাইফের আবেদন গ্রহণ করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার আদেশ দেন।

পরে দেশটির বেসরকারি টেলিভিশন আল আহরারের টুইটার পেইজে টুইট করা হয়, লিবিয়ার প্রেসিডেন্ট পদে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে লড়ার সুযোগ করে দিয়েছেন সাবা কোর্ট।

গত ১৪ নভেম্বর সাইফ আল ইসলাম আল গাদ্দাফি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মঙ্গলবার সাইফের পাশাপাশি আরও ২৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। কমিশন ৭৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে।

জাতিসংঘের মধ্যস্থতায় লিবিয়া কর্তৃপক্ষ ও বিরোধী পক্ষগুলো নির্বাচনে যেতে রাজি হয়েছে। এই নির্বাচনে সাইফ গাদ্দাফিকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। গাদ্দাফির শাসনামালের শেষ দিকে আরব বসন্তের সময় যুদ্ধাপরাধের দায়ে সাইফকে ২০১৫ সালে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ত্রিপলির আদালত।

গাদ্দাফি যুগের অবসানের পর লিবিয়াজুড়ে যে সংঘাত চলছে, এই নির্বাচনকে সেই সংঘাত থামানোর মাধ্যম মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com