1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

দুই ডোজ টিকা ওমিক্রন ঠেকাতে যথেষ্ট নয়, দাবি বিজ্ঞানীদের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনা টিকার প্রথম দুই ডোজ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীকে সুরক্ষা দিতে যথেষ্ট নয়। তবে, টিকার তৃতীয় বা বুস্টার ডোজ প্রায় ৭৫ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম।

শুক্রবার এ সতর্কতা দিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়, যুক্তরাজ্যের প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, ওমিক্রন ও ডেল্টার ক্ষেত্রে সংক্রমণ ঠেকাতে টিকা কম কার্যকর। তবে, অনেকে টিকা নেওয়া ফলে করোনা আক্রান্তের ক্ষেত্রে সুরক্ষা দিচ্ছে।

যুক্তরাজ্যের বিজ্ঞানীরা ৫৮১ ওমিক্রন ও কয়েক হাজার ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রান্তের তথ্য পর্যালোচনা করেছেন। মূলত নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কতটা কার্যকর তা জানতেই তারা এ পর্যালোচনা করেছেন। পর্যালোচনায় দেখা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নাটকীয়ভাবে কমেছে এবং ফাইজারের দুই ডোজের কার্যকারিতাও হ্রাস পেয়েছে। তবে টিকার তৃতীয় ডোজ করোনা উপসর্গ ঠেকাতে মাত্রা ৭০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত সক্ষম।

গত মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এরপর থেকেই একের পর এক দেশে করোনার এই অতি সংক্রামক ভ্যারিয়েন্টের উপস্থিতি ধরা পড়ছে।

গত ২৭ নভেম্বর যুক্তরাজ্যে প্রথম দুইজনের শরীরে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। দক্ষিণ আফ্রিকা ভ্রমণে যাওয়া দেশটির দুই নাগরিকের দেহে করোনার এ ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com