1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ছেলের জন্য ভোট চাইতে এসে প্রাণ হারালেন মা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৩৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: লক্ষ্মীপুর সদর উপজেলায় ছেলের জন্য ভোট চাইতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বৃদ্ধা। শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আছিয়া মার্কেট এলাকায় রামগতি-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম ফুলবানু (৫৮)। তিনি ভবানীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বারপ্রার্থী মোস্তাফিজুর রহমানের (মোরগ) মা। তিনি ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত সফিউল্যার স্ত্রী।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরের পর ছেলের জন্য ভোট চাইতে ভোটারদের বাড়িতে যান ফুলবানু। ঘটনার সময় তিনি সড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পথে অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিলে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com