1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হতে অনুরোধ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামীকাল বুধবার ঢাকা সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সে কারণে রাজধানীতে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ফলে এদিন এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার জাতীয় সংসদের সামনে বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুলিশের প্রস্তুতি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, এবার গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানের মধ্যেই ১৫ ডিসেম্বর বুধবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিনই আসবেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি। ফলে তার চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে অনেকগুলো সড়ক বন্ধ রাখব। তাই শিক্ষার্থী ভাই-বোন ও অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে হাতে সময় নিয়ে বের হওয়ার জন্য।

মোহা. শফিকুল ইসলাম বলেন, কেউ পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে সমস্যায় পড়লে ৯৯৯ নম্বরে ফোন করতে পারেন। পুলিশ পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। কোনো শিক্ষার্থী যেন পরীক্ষা মিস না করে। যেহেতু অনেক সড়কই বন্ধ থাকবে, তাই অনুরোধ করছি পরীক্ষার দিন সময় হাতে নিয়ে বের হবেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, বিজয় দিবস উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com