1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে এমপি ফিরোজের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ষড়যন্ত্র এবং জাতির পিতার ছবি ভাঙচুর ও কটূক্তি করার অভিযোগে সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের বিরুদ্ধে পটুয়াখালী আদালতে নালিশি মামলা দায়ের করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর মামলাটি গ্রহণ করা হবে কিনা, সে বিষয়ে আদেশ প্রদানের তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বাউফল উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. জাহিদুল হক (৪৬) বাদী হয়ে মঙ্গলবার দুপুরে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আমলি আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৯ ডিসেম্বর বেলা ১১টা ৪০ মিনিটে বাউফল উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিসে বসে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে বলেন— ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুন হওয়ার পর বঙ্গবন্ধুর ছবিতে জুতা-ঝাঁটা লাগিয়ে আনন্দ মিছিল করেছি, তাতেই কিছু হয়নি। আর বাউফল আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা যারা আমার বিরুদ্ধে কাজ করে, তাদের ডজনখানেক খুন করলেও আমি আ স ম ফিরোজের কোনো ক্ষতি হবে না।’

ওই দিন বাদী সেখানে উপস্থিত থেকে এ কথা শুনে শিউরে ওঠেন এবং পরবর্তীতে তিনি ১৯৭৫ সালের সেই ঘটনা সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। এরপর গত ১২ ডিসেম্বর ২০২১ তারিখে বাউফল থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। এর পর মঙ্গলবার আদালতে মামলাটি দায়ের করেন।

এ মামলায় সাক্ষী করা হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ১৭৭৫ সালে বরিশাল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান আলতাফ হোসেন ভুলু, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরাজীসহ ১০ জনকে।

বাদীপক্ষে আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন এবং অ্যাডভোকেট সৈয়দ জাহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com