1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ক্যারিবীয়দের হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগের ম্যাচের মত আর উড়ে যায়নি ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে লড়াই করলো তারা। কিন্তু শেষ মুহূর্তের লড়াইয়ে আর পাকিস্তানের কাছে পারলো না নিকোলাস পুরানের দল। মাত্র ৯ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল পাকিস্তান। অলরাউন্ড নৈপুণ্য দেখানো শাদাব খান ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।

টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে পাকিস্তান। জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই শাই হোপের উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

দলীয় ৩১ রানের মাথায় আউট হন সামরাহ ব্রুকস। ১০ রান করে আউট হন তিনি। এরপর নিকোলাস পুরান করেন ২৬ রান। রোভমান পাওয়েল করেন ৪ রান। ওডেন স্মিথ করেন ১২ রান। ওপেনার ব্র্যান্ডন কিং পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন ৬৭ রান করে। ৪৩ বলে ৬টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মার মারেন তিনি।

রোমারিও শেফার্ড ১৯ বলে করেন ৩৫ রান। তিনি থেকে যান অপরাজিত। কিন্তু বাকি ব্যাটররা একের পর এক উইকেট বিলাতে থাকেন। শেষ বলে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৬৩ রানে অলআউট হয়ে যায়।

শাহিন শাহ আফ্রিদি ৩ উইকেট নেন ২৬ রান দিয়ে। এরপর মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম এবং হারিস রউফ নেন ২টি করে উইকেট।

বুধবার (১৫ ডিসেম্বর) একই ভেন্যুতে নিয়মরক্ষার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com