1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

এবার যশোরে বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যশোরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে আসামি করে একটি মানহানি মামলা দায়ের করা হয়েছে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা, কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে বুধবার বেলা সাড়ে ১১টায় মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

অভিযোগে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের সাম্প্রতিক এক বক্তব্য উদ্ধৃত করে বাদী বলেছেন, আসামির এমন আক্রমণাত্মক মিথ্যা, কুরুচিপূর্ণ ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচার মাধ্যমে প্রকাশও হয়েছে। এতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সুনাম ও সম্মানহানি ঘটেছে। মামলার বাদী গত ৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ দল ও দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে এমন বক্তব্য শুনে আহত হয়েছেন। যে কারণে তিনি ন্যায় বিচার প্রত্যাশায় আদালতের স্মরণাপন্ন হয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী সুব্রত ব্যানার্জি জানিয়েছেন, আদালত তাদের অভিযোগটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছেন। আগামী ১৮ জানুয়ারি আসামিকে আদালতে হাজির হতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com