1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

ভোটকেন্দ্রে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাব্বানীকে কুপিয়ে জখম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মাদারীপুরের রাজৈরে ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আহত হয়েছে। তবে এই ঘটনায় স্থানীয়দের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

গোলাম রাব্বানীর দাবি, জাল ভোট ঠেকাতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন। তবে প্রতিপক্ষের লোকজন দাবি, রাব্বানী প্রভাব বিস্তারের চেষ্টা করলে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাটি মাদারীপুর রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে। রবিবার বেলা পৌনে ৩টার দিকে
এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে লড়ছেন।
ঈশিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী মোশারফ মোল্লার ছেলে সোহেলের সাথে সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এসময় রাব্বানী আহত হন।

হামলায় উভয়পক্ষের আরও তিনজন আহত হয়। পরে স্থানীয়রা রাব্বানীসহ অন্যদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাব্বানীর হাতে সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে রাব্বানী।

গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে মোশারফ মোল্লার লোকজন প্রকাশ্যে ভোট কেটে নেয়ার চেষ্টা করছিল। পরে আমিসহ কিছু লোক গিয়ে বিষয়টি জানার চেষ্টা করলে, আমাকে অস্ত্র দিয়ে কোপ দেয়া হয়। আমি থানায় অভিযোগ করবো।’

চেয়ারম্যান প্রার্থী মোশাররফ মোল্লা বলেন, প্রভাব বিস্তারের চেষ্টা করলে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে। জাল ভোট নিয়ে দ্বন্দ্ব হয়নি।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘কেন্দ্রের ভেতর তেমন কোনো কিছু হয়নি। কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভোট সুষ্ঠু ও সুন্দর হয়েছে। কোনো জাল ভোট বা ভোট কারচুপির ঘটনা ঘটেনি। বাইরে কিছু হলে সেটা তো আমার দেখার বিষয় নয়।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সাদিক বলেন, ‘নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে। আমি এখনও রাব্বানীর ওপর হামলার কথা শুনেনি। থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com