1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ” ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, কোটি টাকার তদবিরেও লাভ হয়নি’ — স্বাস্থ্যমন্ত্রী রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

নির্বাচন হবে জনগণ বনাম নৌকার : তৈমূর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৩৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘সরকারি দলের ব্যাপারে আমি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাই না। জনগণ মতামত দেবে। জনগণের দৃষ্টিই আমার দৃষ্টি। কালো টাকা আমি চোখেও দেখিনি, এ সম্পর্কে আইডিয়াও নেই। আমার স্লোগান হচ্ছে, ‘নিজের খাইয়া তৈমূর’। আমি যে নির্বাচন করছি আমার এক টাকাও খরচ হচ্ছে না। শুধু আমার নিজের গাড়ি দিয়ে ঘুরি, সেই গাড়ির তেল খরচ আমার। বাকিটা যার যার খরচ সে বহন করে।’

আজ সোমবার সকালে বন্দরের ২৩ নং ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

তৈমূর বলেন, ‘আমি সিটি করপোরেশনকে জনমুখী করব। এর আগে আমি রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব পালন করেছি। সেগুলোকেও আমি জনমুখী করে তুলতে সক্ষম হয়েছি। আমি হব জনগণের এবং জনগণ হবে আমার। যেখানে যে সমস্যা আছে, প্রশাসন-আমলাদের ওপর নির্ভর না করে জনগণের মতামতের ওপর ভিত্তি করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।’

‘ছবিই কথা বলবে। আপনি কী বলতে চান মহানগর বিএনপির নেতাকর্মীরা নৌকায় ভোট দেবে। বিএনপিকে কি ষড়যন্ত্র করে নৌকায় ভোট দিতে বাধ্য করা হবে? জনগণের নিজস্ব চিন্তা আছে। জাতীয় রাজনীতি আর স্থানীয় রাজনীতি এক নয়। আজকে সরকার জনগণকে ঝামেলায় ফেলে দিয়েছে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করে। স্থানীয় জনগণ গিনিপিগ না, তারা নিজস্ব সত্তা নিয়ে চলে। সেই চিন্তা-চেতনা নিয়েই নারায়ণগঞ্জের ভোটার ট্যাক্স হোল্ডাররা এগোচ্ছে।’

তিনি বলেন, ‘এবারের নির্বাচন হবে জনগণ বনাম নৌকার। আমি যেমন বিএনপি তেমনি নারায়ণগঞ্জবাসী। নারায়ণগঞ্জের মানুষের সুখ-দুঃখের সাথে আমি জড়িত। তাই নারায়ণগঞ্জবাসীর ডাকে আমি আসব না, এটা হতে পারে না।’

‘আমি যে কথাগুলো মেয়রের ব্যর্থতার ব্যাপারে বলছি, এটা মেয়রের বিরুদ্ধে না। সেটা হলো হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়েছে। পানির জন্য অতিরিক্ত দেড় লাখ টাকা নিচ্ছে। প্রতি বছরই ট্রেড লাইসেন্সের ফি বাড়ায়। জন্মনিবন্ধন করতে মানুষকে ভোগান্তি পোহাতে হয়। এগুলো সত্য না মিথ্যা আপনার হাতের কাছেই সাক্ষী আছে। জনগণই বলবে আপনাকে।

তৈমূর আরও বলেন, ‘সিটি করপোরেশন কন্ট্রাক্টরদের সিন্ডিকেটে পরিণত হয়েছে। কন্ট্রাক্টররা সিটি করপোরেশন পরিচালনা করছে। কোন রাস্তায় কি এস্টিমেট হবে তা তারা ঠিক করে। আমরাও বড় বড় সংস্থা চালিয়ে এসেছি। কোনো কন্ট্রাক্টর আমাদের রুমে ঢুকতে পারেনি। বাকিটা আপনারা জেনে নিয়েন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com