1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

২০২২ সালের স্কুল ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৩৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালের শিক্ষাপঞ্জি (একাডেমিক ক্যালেন্ডার) প্রকাশ করা হয়েছে। নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী এ বছর প্রাথমিকে ছুটি থাকছে ৮৫ দিন।

সোমবার (৩ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এ তালিকা প্রকাশ করে। শিক্ষাপঞ্জিতে ক্লাস-পরীক্ষা ও ফল প্রকাশের তারিখও উল্লেখ করা হয়েছে।

এতে দেখা গেছে, বিভিন্ন পর্বে ৮২ দিন এবং প্রধান শিক্ষকের সংরক্ষিত তিনদিনসহ মোট ৮৫ দিন ছুটি রাখা হয়েছে। এসব ছুটি শুক্রবার ছাড়া অন্যান্য দিনের জন্য প্রযোজ্য হবে। প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থানা/উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমোদনক্রমে ভোগ করা যাবে।

একাডেমিক ক্যালেন্ডারে বলা হয়েছে, শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর। প্রথম কর্মদিবস অর্থাৎ ১ জানুয়ারি পাঠ্যপুস্তক দিবস হিসেবে উদযাপিত হবে। বড় ছুটি হিসেবে চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, ইস্টার সানডে, পবিত্র রমজান, মে দিবস, শবেকদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরে মোট ৩৫ দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া বৌদ্ধ পূর্ণিমা ও গ্রীষ্মকালীন অবকাশ যাপনে ছুটি রাখা হয়েছে আটদিন।

নতুন শিক্ষাপঞ্জিতে দেখা গেছে, ঈদুল আজহা ও আষাঢ়ী পূর্ণিমায় নয়দিন, দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমায় আটদিন এবং বড়দিন ও শীতকালীন অবকাশের জন্য ছয়দিন ছুটি রাখা হয়েছে।

ক্যালেন্ডারে আরও উল্লেখ করা হয়েছে, সাপ্তাহিক ছুটি শুক্রবার ছাড়া বছরে মোট ছুটি ৮৫ দিন। সরকার যেসব দিনকে সাধারণ ছুটি (পাবলিক হলিডে) এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি বলে ঘোষণা করবে, সে দিনগুলোই এই ৮৫ দিনের অন্তর্ভুক্ত হবে।

জাতীয় গুরুত্বপূর্ণ দিবস যেমন- ২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৫ আগস্ট ও ১৬ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ে দিবসটি উদযাপন করতে হবে।

নতুন শিক্ষাপঞ্জিতে প্রাথমিকে ছুটির তালিকা দেখতে – এখানে ক্লিক করুন…>>>

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com