1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৫৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাবনা-রাজশাহী মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মা-ছেলের করুণ মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ইসলামগাঁতি গ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী মমতাজ বেগম (৭০) এবং ছেলে মাহাতাব উদ্দিন (৪০)।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল বাশার জানান, বিকালে মোটরসাইকেল যোগে দাশুড়িয়া থেকে পাবনার দিকে যাচ্ছিলেন মা ও ছেলে। বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে তারা কালিকাপুর বাজারে পৌঁছালে মোটরসাইকেলটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মা ও ছেলে ছিটকে পড়েন। এসময় পেছনে থাকা একটি পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মমতাজ বেগমের মৃত্যু হয় । খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ সদস্য ঘটনাস্থল এসে আহত মাহতাবকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা হয়েছে। নিহতের পরিবারের স্বজনদের কোনো দাবী না থাকার কারণে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে হাইওয়ে পুলিশ চেষ্টা করেও ওই ট্রাকটি আটক করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com