1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

চাহিদা বাড়ায় মদের উৎপাদন দ্বিগুণ করছে কেরু এন্ড কোং

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে মদের চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদন দ্বিগুণের পরিকল্পনা হাতে নিয়েছে একমাত্র রাষ্ট্রীয় মদ উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড।

এ বিষয়ে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন বলেন, দেশে কেরু থেকে উৎপাদিত বিভিন্ন ব্রান্ডের মদের ব্যাপক চাহিদা রয়েছে। তবে উৎপাদন সক্ষমতা থাকলেও চাহিদার তুলনায় কম উৎপাদন ও সরবরাহ করা হচ্ছে। চলতি বছর তারা চাহিদা অনুযায়ী মদের উৎপাদন ও সরবরাহ বাড়াতে চাচ্ছেন। সে অনুযায়ী কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, কেরুর কারখানায় উৎপাদন সক্ষমতার মাত্র ৫০ ভাগ মদ উৎপাদন ও সরবরাহ হচ্ছে। পুরো সক্ষমতা কাজে লাগিয়ে শিগগিরই উৎপাদনে যাওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

৮৩ বছরেরও বেশি পুরনো প্রতিষ্ঠানটির ৯টি ব্র্যান্ড রয়েছে। এগুলো হচ্ছে- ইয়েলো লেবেল মল্টেড হুইস্কি, গোল্ড রিবন জিন, ফাইন ব্র্যান্ডি, চেরি ব্র্যান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি, অরেঞ্জ কুরাকাও, জারিনা ভদকা, রোসা রাম ও ওল্ড রাম।

কেরু এন্ড কোং এর কর্মকর্তারা জানান, গত বছরের তুলনায় এ বছরের অক্টোবর-ডিসেম্বরে কেরুর উৎপাদিত মদের বিক্রি ৫০ শতাংশেরও বেশি বেড়েছে। এ বছরের অক্টোবরে, নভেম্বর ও ডিসেম্বরে যথাক্রমে ১৮ হাজার ৫৭৯, ১৯ হাজার ৪৪৬ এবং ২১ হাজার কেসেরও বেশি মদ বিক্রি করেছে কেরু। আর ২০২০-২১ অর্থবছরে কেরু মদ বিক্রি থেকে ১৯৫ কোটি টাকা লাভ করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com