1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ” ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, কোটি টাকার তদবিরেও লাভ হয়নি’ — স্বাস্থ্যমন্ত্রী রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

আল্লাহর ৯৯ নামের দৃষ্টিনন্দন মিনার স্থাপন রায়পুরে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে আল্লাহর ৯৯ নামের একটি উঁচু মিনার নির্মাণ করা হয়েছে।

রায়পুর ইউনিয়নের জনকল্যাণ উচ্চ বিদ্যালয়সংলগ্ন রেহান উদ্দিন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের সামনের মাঠে এটি তৈরি করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ ‘এক্সটা প্রবাসী মিনার-১’ নামের দৃষ্টিনন্দন এ মিনারটি উদ্বোধন করেন।

মিনারটি নির্মাণে অর্থায়ন করেছেন প্রবাসী নোমান খাঁন। মিনারে আরবি, বাংলা ও ইংরেজিতে মহান আল্লাহপাকের ৯৯টি নাম খচিত রয়েছে।

নির্মাণকাজের সমন্বয় করেছেন স্থানীয় সমাজসেবক আবুল খায়ের, নোমান পাটওয়ারী ও মোরশেদ মিয়াজী।

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সফিউল আজম সুমন চৌধুরী, প্রধান শিক্ষক উত্তর রায়, জামাল হোসেন মিয়াজী ও জহির খান প্রমুখ।

প্রবাসী নোমান খাঁন বলেন, আল্লাহর নামের প্রতি ভক্তি ও ধর্মীয় অনুভূতি ধর্মপ্রাণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ। প্রবাসীদের অর্থায়নে উপজেলার বিভিন্ন স্থানে আরও মিনার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এজন্য এটিকে ‘এক্সটা প্রবাসী মিনার-১’ নামকরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, আল্লাহর নাম প্রচারে উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। প্রবাস থেকে অর্থ সংগ্রহ করে নিজ গ্রামে তরুণদের এমন উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com