1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

রাজসিংহাসন উল্টে দিতে ধেয়ে আসবে জনগণ: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৭৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:বর্তমান সরকারের রাজসিংহাসন উল্টে দিতে যেকোনো মুহূর্তে ক্ষোভে ফেটে পড়া জনগণ রাজপথ কাঁপিয়ে ধেয়ে আসবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নোয়াখালী জেলাধীন সেনবাগ উপজেলার ৭ নং মহম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম রুবেলকে রোববার গভীর রাতে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে’ এ বিবৃতি দেন ফখরুল।

তিনি বলেন, সরকার দেশ শাসনে সর্বক্ষেত্রে নজীরবিহীন ব্যর্থতা ঢাকতেই বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে বানোয়াট মামলায় গ্রেপ্তার ও কারাগারে আটকে রাখতে উন্মাদ হয়ে গেছে। তবে সরকারের সকল অপকর্ম ও অপশাসনের মূলোৎপাটনে জনগণের ক্ষোভ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যেকোন মুহূর্তে ক্ষোভে ফেটে পড়া মানুষ বর্তমান সরকারের রাজসিংহাসন উল্টে দিতে রাজপথ কাঁপিয়ে ধেয়ে আসবে।

মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতির মাধ্যমে নির্লজ্জভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী কর্তৃত্ববাদী আওয়ামী সরকার এখন পুরোপুরি ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন শুরু করেছে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া ও গায়েবি মামলা দায়ের এবং গ্রেপ্তার করা যেন বর্তমান অবৈধ আওয়ামী সরকারের দৈনন্দিন কার্যতালিকায় স্থান পেয়েছে।

‘এই লক্ষ্যে মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে জোর করে কেড়ে নেয়া হয়েছে। দেশকে বিরোধী দলশূন্য করতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় রুবেলকে গ্রেপ্তার বর্তমান গণধিকৃত সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ।’

বিএনপি মহাসচিব অবিলম্বে রুবেলের বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com