1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

আইভীর মাথার ওপর আমার অদৃশ্য হাত আছে: তৈমূর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে জয়ের পর পরাজিত মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের বাসায় মিষ্টি নিয়ে হাজির হন বিজয়ী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় তৈমূর আলম খন্দকার বলেছেন, আমি আজকে আইভীকে মোবারকবাদ জানাই। তার সঙ্গে আমার সম্পর্ক আধ্যাত্মিক ও আন্তরিক। আমি যেখানেই থাকি আলী আহমদ চুনকার জন্য দোয়া করি।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে তৈমূর আলম খন্দকারের বাসায় যান নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় তৈমূর আলম খন্দকারের পা ছুঁয়ে দোয়া চান তিনি। তৈমুর-আইভী গণমাধ্যমকে জানান, তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। এজন্যই কুশল বিনিময়। আইভী তাদের পরিবারের সদস্য। এরপর চাচা তৈমুরকে মিষ্টিমুখ করান ভাতিজি আইভী।

মেয়র আইভীর বাবা আলী আহমদ চুনকার প্রসঙ্গ তুলে তৈমূর বলেন, ছাত্রজীবন থেকে তার হাত ধরেই বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমার রাজনীতিতে উত্থান। চুনকা ভাই আমার মাকে মা বলতেন, আমি তাকে ভাই বলতাম। তার মেয়ের পেছনে আমি আছি। যেকোনো জায়গায় সে থাকুক, তার যেকোনো বিপদ-আপদে অদৃশ্য শক্তির মতো তার মাথায় আমার হাত আছে। আগামী দিন যেন সুন্দর হয়, তার পাশে আমি ছিলাম, ভবিষ্যতেও থাকবো। অন্য কোনো কথাবার্তা কাজে আসবে না। তিনি আরও বলেন, আমি আগেই বলেছি, এটা অন্তরের সম্পর্ক। আমার শ্রদ্ধাবোধ চুনকা ভাইয়ের জন্য আজীবন থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন তৈমূরের স্ত্রী ফারজানা খন্দকার, কন্যা মার-ই-য়াম খন্দকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com