1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ছাত্রীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে বুধবার (১৯ জানুয়ারি) রাতে যৌন হয়রানির অভিযোগ এনে ভুক্তভোগী এক ছাত্রীর বাবা বাদী হয়ে ননী গোপালের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মেয়েটি চন্দনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। বিভিন্ন সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল হালদার তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন এবং শ্লীলতাহানি করেছেন। শুধু এই শিক্ষার্থী নয়, আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও একই আচরণ করেছেন প্রধান শিক্ষক।

এর আগে একই অভিযোগে গত ১১ জানুয়ারি পঞ্চম শ্রেণির অপর এক শিক্ষার্থীর অভিভাবক মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে ননী গোপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

মোরেলগঞ্জ থানার ওসি তুহিন মন্ডল বলেন, এক শিক্ষার্থীর বাবার করা মামলায় আমরা ঐ শিক্ষককে গ্রেফতার করেছি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com