1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

‘কাতারি জামাইয়ের’ ৭ জেলায় ৭ বউ!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কুমিল্লায় প্রতারণার মাধ্যমে সাত বিয়ে করার অভিযোগে এক কাতার প্রবাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ এর শাকতলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপপরিচালক মেজর সাকিব হোসেন।

তিনি জানান, নতুন নতুন বিয়ে করে শ্বশুরবাড়ির এলাকার বেকার যুবকদের কাতারে নেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন ঐ প্রতারক। প্রথমে স্বল্প পরিচিত কারো এলাকায় ঘুরতে যাওয়ার বাহানায় দরিদ্র কিংবা অসচ্ছল পরিবারের মেয়েকে প্রবাসী পরিচয়ে বিয়ে করতেন তিনি। এমন করে সাতটি জেলায় সাতটি বিয়ে করেছেন তিনি। পরে প্রতারণার শিকার ভুক্তভোগীরা অভিযোগ করেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।

মেজর সাকিব বলেন, শাকিল আজাদ প্রতারণার মাধ্যমে কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, নীলফামারী ও ফরিদপুরে বিয়ে করেছেন বলে নিশ্চিত হয়েছি। শাকিল আজাদ প্রথমে বিভিন্ন এলাকায় ঘুরে আসেন। তারপর ওই এলাকার নিম্ন আয়ের পরিবার খোঁজেন। এরপর সেই পরিবারের মেয়েকে বিয়ে করেন। কাতার প্রবাসী হিসেবে সেসব এলাকার বিভিন্ন মসজিদ মাদরাসায় দান খয়রাতও করতেন তিনি। তারপর শ্বশুরবাড়ির এলাকার বেকার যুবকদের কাতার নেওয়ার কথা বলে টাকা পয়সা হাতিয়ে উধাও হয়ে যেতেন। পরে প্রতারণার শিকার বেকার যুবকরা প্রতারকের শ্বশুরবাড়ি গিয়ে টাকার জন্য চাপ দেন। একদিকে কন্যাকে নিয়ে দুঃচিন্তা, অন্যদিকে টাকা ফেরত দেওয়ার চাপে পরতেন শ্বশুরবাড়ির সদস্যরা।

তিনি আরো বলেন, আজাদ চতুর্থ বিয়েটি করেন খুলনায়। সেখানের কয়েকজন যুবকের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। ওই ঘটনা ২০১৮ সালের। পরে এলাকাবাসীর রোষাণলে পড়ে ওই পরিবারটি এলাকা ছাড়তে বাধ্য হন। ১৫ দিন আগে আজাদের চতুর্থ স্ত্রী কুমিল্লা র‌্যাব অফিসে বিস্তারিত লিখে অভিযোগ দায়ের করেন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

মেজর সাকিব আরো জানান, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আজাদের পাসপোর্টটি বাতিল করেছেন। এতে সে ছদ্মবেশে চট্টগ্রামে একটি বেকারি খোলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে বরুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com