1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

পত্রিকা খুললেই দেখি পরীমনি-দীপু মনি: সুলতান মনসুর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, নতুন প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া জাতীয় কর্তব্য। কিন্তু পত্রিকা খুললেই পরীমনি, খুকুমনি, আর দীপু মনিদের কাহিনি দেখলে বাংলাদেশের বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্ম হতাশ হয়।

তিনি বলেন, লেলিয়ে দেওয়া হচ্ছে পরিমনি আর খুকুমণিদের। কাদের নেতৃত্ব দূষিত হয়? সমাজ দূষিত হয়? এটি একটি ষড়যন্ত্র।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সুলতান মোহাম্মদ মনসুর।

চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণে শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠজনদের কারসাজি করে ৩৫৯ কোটি টাকা বাড়তি নেওয়ার চেষ্টার অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রসঙ্গ তুলে সুলতান মনসুর বলেন, ড. জাফর ইকবাল গিয়ে অনশন ভাঙিয়েছেন, সেখানে রাজনৈতিক নেতৃত্ব ছিলেন না, জাফর ইকবালকে সেখানে পাঠানোর জন্য সংসদ নেত্রী সেই ব্যবস্থা করেছেন নিশ্চয়ই।

তিনি আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এ বিশ্বাস থাকলে জনগণকে নিয়েই এগোতে হবে। রাজনীতিবিদের নিয়েই রাজনীতিকে এগিয়ে নিতে হবে।

চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণে শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠজনদের কারসাজি করে ৩৫৯ কোটি টাকা বাড়তি নেওয়ার চেষ্টার অভিযোগের সংবাদ গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com