1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৩ জন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৬ বার দেখা হয়েছে
  1. বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১১ হাজার ৫৯৬ জন। শনাক্তের হার ২৫ দশমিক ৭৬ শতাংশ। দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৯৪ জনে। আর মোট শনাক্তের সংখ্যা ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার ২৪ ঘণ্টায় করোনায় ৩৬ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ১২ হাজার ১৯৩ জন। শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ।

    এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ৬৮৭ জন। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩০ লাখ ১১ হাজার ৪৪৪ জন। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ৫২ লাখ ৪ হাজার ৩১২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৭ লাখ ১৮ হাজার ৭৯১ জনের।

    এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৩৬৩ জন এবং মারা গেছেন ২৭৬ জন। যুক্তরাষ্ট্রয় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন এবং মারা গেছেন ২ হাজার ৭৫৭ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৭৮ জন এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৮৮৩ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৬৮২ জন এবং মারা গেছেন ২১৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৯৪ জন এবং মারা গেছেন ৩৯৫ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ২২২ জন এবং মারা গেছেন ২২৪ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৮৫ জন এবং মারা গেছেন ৫৩৪ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৩২২ জন এবং মারা গেছেন ১৭৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৯৪৬ জন এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৫৫২ জন।

    এছাড়া গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ১৭৫ জন, পোল্যান্ডে ৩১৮ জন, কানাডায় ১৭৭ জন, আর্জেন্টিনায় ৩২১ জন, গ্রিসে ১১৩ জন, হাঙ্গেরিতে ৭৭ জন, মেক্সিকোতে ৮২৯ জন এবং পেরুতে ২৩৫ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com