1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

বিয়ে নিয়ে পরীমনিকে সাবধান করলেন হিরো আলম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিয়ে নিয়ে লিগ্যাল নোটিশ পাওয়া ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনিকে সাবধানতা অবলম্বন করতে বলেছেন বগুড়ার আলোচিত মডেল-অভিনেতা হিরো আলম।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পরীমনির প্রথম বিয়ের ডিভোর্স ও দ্বিতীয় বিয়ের বৈধতা জানতে চেয়ে নোটিশ পাঠান কুমিল্লা বারের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। আগামী সাত কর্মদিবসে নোটিশের উত্তর না এলে পরীমনি ও তার স্বামী শরীফুল রাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ বিষয়ে ফেসবুকে লাইভে এসে হিরো আমল বলেন, দশ বছর আগে যদি পরীমনির বিয়ে হয়ে থাকে, এতোদিন পর কেন আপনি উকিল নোটিশ পাঠাবেন? এর আগে যখন বিয়ে করেছিল তখন আপনি কোথায় ছিলেন? এখন নিশ্চই ভাইরাল হওয়ার জন্য এই কাজ করছেন, না হলে মোটা অংকের টাকা চান!

তিনি আরো বলেন, আপনারা তো সবাই জানেন উনি (পরীমনি) সন্তানসম্ভবা, মা হতে চলছে। এই দুঃসময়ের কেন ভাই আপনি হট্টগোল পাকালেন? এর আগেও তো আমার আপু দুই তিনটি বিয়ে করেছে, তখন তো উকিল নোটিশ দিলেন না?

পরীমনিকে সাবধানতা অবলম্বন করার ইঙ্গিত দিয়ে হিরো আলম বলেন, বিয়ে করবেন সমস্যা নাই, পথ ক্লিয়ার করে বিয়ে করেন। যাতে কেউ কথা না বলতে পারে। জানেন তো- আমরা ভাইরাল পারসন, কিছু করলে বাতাসের আগে ছড়ায়। এতে আমাদের সম্মানের ক্ষতি হয়। তাই বিয়ে করার আগে পথ ক্লিয়ার করে বিয়ে করতেন।

‘দেশে কী পরিস্থিতি শুরু হয়ে গেল বুঝলাম না, ডিভোর্স না দিয়ে বিয়ে করছে। যাই হোক, আপনারা কেউ আর এমন ভুল করবেন না।’- যোগ করেন অভিনেতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com