1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

রাশিয়া চলে যাচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলের বাসিন্দারা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাশিয়া ও পশ্চিমের কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত দরিদ্র ও শিল্প এলাকা ডোনেটস্ক এবং লুহানস্ক অঞ্চল।

শনিবার রাশিয়া সীমান্তবর্তী চেকপয়েন্টে প্রচন্ড শীতের মধ্যে বয়স্ক, মহিলা ও শিশুদের হুইল ব্যাগ টেনে নিয়ে সীমান্ত পার হওয়ার চাপ অব্যাহত ছিল।

পূর্বাঞ্চলের বাসিন্দা সোকেলা(৪০) তার ১৬ বছর বয়সী ছেলেকে রাশিয়ায় তার দাদীর কাছে রেখে আসার জন্য নিয়ে এসেছে, ছেলেকে সেখানে রেখে নিজ শহরে ফিরে আসার পরিকল্পনা রয়েছে তার।

সোকেলা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, “এক সপ্তাহ থেকে ফিরে আসবো, হয়তোবা স্কুল বন্ধ হয়ে যাবে, এসব বিষয়ে কেউ কিছু বলেনি।”

এদিকে সীমান্ত পেরিয়ে আসা লোকদের বহন করার জন্য রাশিয়ার দিকে দশটি খালি স্কুল বাস অপেক্ষা করছিলো। এছাড়াও জরুরি মন্ত্রণালয় ১৫টি তাঁবু স্থাপন করে রেখেছে, তবে সেখানে কোন ঘরবাড়ি নেই।

বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তারা বলেছেন, ২০ হাজারের মতো লোক রাশিয়ায় চলে গেছে। এই এলাকায় প্রায় ৩০ লাখ লোক বাস করে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় পূর্ব ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী এলাকার নেতারা নারী ও শিশুদের যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়ার পথে পালিয়ে যাওয়ার নির্দেশ দেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com