1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইউক্রেনের বন্দরে আটকা বাংলাদেশের জাহাজ, জীবন শঙ্কায় ২৯ নাবিক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার সমৃদ্ধি আটকা পড়েছে। এতে ২৯ জন কর্মকর্তা ও নাবিক রয়েছেন বলে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) একটি সূত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টরা জানান, চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনে আটকা পড়েছেন বিএসসির জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৯ জন নাবিক। তাদের সবাই বাংলাদেশি। বর্তমানে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকা পড়ে আছেন তারা।

সংশ্লিষ্টরা আরও জানান, রাশিয়ার সেনারা সাগরে মাইন পুঁতে রাখায় বন্দর থেকে কেউ কোথাও যেতে পারছে না। মুভ করার সুযোগ নেই। জাহাজটিতে থাকা নাবিকরা অনেকটা জীবনমৃত্যুর মাঝামাঝি রয়েছেন। চারপাশে বোমা বিস্ফোরণ, আর্তচিৎকার, যুদ্ধ জাহাজের ছড়াছড়ি। ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের আশপাশের ৫টি জাহাজ এরই মধ্যে মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে।

এ ব্যাপারে বিএসসির উপ-মহাব্যবস্থাপক (শিপ পার্সোনাল) ক্যাপ্টেন আমীর মো. আবু সুফিয়ানের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ ব্যাপারে বিএসসির মন্তব্য নেওয়া সম্ভভ হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com