1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

‘আওয়ামী চেতনায় লালিত ইসি’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন আওয়ামী চেতনায় লালিত মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণের দাবি উপেক্ষা করে নিজেদের রচিত সার্চ কমিটি দিয়ে নিজেদের নির্বাচন কমিশন করেছেন। যাদের সবাই আওয়ামী লীগ চেতনায় লালিত, জয় বাংলা চেতনায় লালিত।’

মঙ্গলবার জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) উত্তর দক্ষিণের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুস্পার্ঘ অর্পণের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

গতকাল সিইসি আউয়ালের বক্তব্যের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, ‘সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করলে কেউ কিছু করতে পারবে না। আপনার আগের কমিশন হুদা সাহেবও তাই বলেছেন, তারপর নির্লজ্জভাবে দিনের ভোট রাতে করেছেন। একতরফা নির্বাচন করেছেন। অর্থাৎ আজকে সকল গণতান্ত্রিক ব্যবস্থা কবর দেয়া হয়েছে।’

পুরো নির্বাচন কমিশন, পুরো সার্চ কমিটি সম্পূর্ণরূপে প্রহসন দাবি করে তিনি বলেন, ‘এগুলো সব প্রধানমন্ত্রীর চেতনায় লালিত। তারা প্রধানমন্ত্রীর চাকরি করেছেন। প্রধানমন্ত্রী তাদের প্রমোশন দিয়েছেন, তারা প্রধানমন্ত্রীর বাইরে যাবেন- এই ধরণের দৃষ্টান্ত অতীতের কারো মধ্য থেকে পাই নাই।’ তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারই অবাধ সুষ্ঠু নির্বাচনের একমাত্র গ্যারান্টি বলে মনে করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এই দাবিতে গোটা দেশের মানুষ সোচ্চার জানিয়ে তিনি বলেন, আন্দোলনে সারাদেশের মানুষ রাজপথে বেরিয়ে আসবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com