1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

বিশ্বে করোনায় মৃত্যু ৬০ লাখ ছুঁই ছুঁই

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৩৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মহামারি করোনাভাইরাসের তাণ্ডব ফের বেড়েছে সারা বিশ্বে। মাঝে কিছু দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমেছিল। গত কয়েকদিন ধরে ভাইরসটির তাণ্ডব ফের ঊর্ধ্বমুখী।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৪ কোটি ২ লাখ ৭৪ হাজার ৯০৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৯২ হাজার ২৭১ জনে। আর সুস্থ হয়েছেন ৩৭ কোটি ২৯ লাখ ৩৩ হাজার ৫৭৯ জন। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে এ চিত্র দেখা গেছে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসের আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৮ হাজার ২৩০ জন আক্রান্ত হন। এ সময়ে মারা গেছেন ৭ হাজার ৭৩৩ জন। যা আগের ২ দিনের তুলনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে।

আগের দিন বুধবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৩ লাখ ৩৭ হাজার ৩৯৮ জন আক্রান্ত হন। এ সময়ে মৃত্যু হয়েছিল ৬ হাজার ৮১৩ জনের।

এর আগের দিন মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯ লাখ ৭১ হাজার ২১১ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ৫ হাজার ৩৮৪ জনের।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৭ লাখ ৬৬ হাজার ৭২৫ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৭৯ হাজার ৭২৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৪৪ হাজার ৭৬১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৪১৯ জনের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com