1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

দুর্ভাগা আফগান পরিবার!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৩০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কথায় আছে অভাগা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায়। আফগানিস্তানের নাগরিক আজমল রাহমানির পরিবারেও হয়েছে সেই দশা। তালেবান থেকে বাঁচতে একটু সুখ স্বর্গের আশায় আজমল বছর খানেক আগে পাড়ি দিয়েছিলেন ইউক্রেনে।

তবে সুখ কপালে সইলো না। আজমলের খোঁজা শান্তির দেশেই এখন অশান্তির বোমা, ক্ষেপণাস্ত্র আর সাঁজোয়া যানে উন্মদনায় সব সুখ লুটেপুটে যায়। তাই আবারও লাখো ইউক্রেনীয় সাথে স্রেফ বাঁচার তাগিদে আজমল পাড়ি দিয়েছেন পোল্যান্ডে।

সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আজমল বলেন, ‘আমি এক যুদ্ধ থেকে বাঁচতে আরেক দেশে এসেছিলাম। এবার সেখানেও যুদ্ধ শুরু হয়ে গেলো, সত্যিই দুর্ভাগ্য।’

আজমলের সাথে আছেন স্ত্রী মিনা, সাত বছর বয়সী কন্যা মারওয়া আর ১১ বছর ছেলে ওমর। পোল্যান্ড সীমান্তে পৌঁছাতে তাদের ১ হাজার ১১০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। শেষের ৩০ কিলোমিটার পায়ে হেঁটে পাড়ি দিয়েছে আজমল পরিবার।

আজমলের বয়সটা চল্লিশের কোঠায়। ন্যাটোর হয়ে কাবুল বিমানবন্দরে তিনি দেড় যুগ কাজ করেছেন। তাই নানা হুমকি ধামকির মুখে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের চার মাস আগে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আশঙ্কা ছিলো, তালেবারা তাকে বাঁচতে দেবে না। সন্তানারও স্কুলে যেতে পারবে না।

তিনি বলেন, ‘আফগানিস্তানে আমার একটা দারুণ জীবন ছিলো, ছিলো একটা ব্যক্তিগত বাড়ি। একটা গাড়িও ছিলো, ভালো বেতনও পেতাম। আমি আমার বাড়ি-গাড়ি এমনকি সবকিছু বিক্রি করে দিয়েছি। আমি আমার সব হারিয়েছে।’

এখন আবার উদ্বাস্তু হয়ে, আজমল পরিবারের পোল্যান্ড সরকারে সিদ্ধান্তের দিকে চেয়ে থাকা। সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com