1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে টাইগাররা। আজ টি-২০ সিরিজও নিজেদের করে নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে মাহমুদুল্লাহ রিয়াদরা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক।

যদিও এই ম্যাচটাতে একাদশে ছিলেন না দলের অন্যতম ব্যাটার মুশফিকুর রহিম। আঙুলে চোট পেয়ে প্রথম ম্যাচের আগে ছিটকে পড়েন, তবে সুখবর হলো সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়েছেন মুশফিক। খেললে এটা হবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুশফিকের শততম ম্যাচ।

মুশফিক মিডল অর্ডার ব্যাটার। এই পজিশনে প্রথম ম্যাচে ব্যাট করেছেন সাকিব আল হাসান, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ ও ইয়াসির আলি রাব্বি। এদের মধ্যে সাকিব, আফিফ ও রিয়াদ পরীক্ষিত পারফর্মার। বাকি থাকলো ইয়াসির রাব্বি। যার গত ম্যাচেই অভিষেক হয়েছে। নিজের নামের প্রতি তেমন সুবিচারও করতে পারেননি। মুশফিক একাদশে আসলে, তার জায়গা হারানোর সম্ভাবনাই বেশি।

প্রথম ম্যাচে ওপেনিংয়ে ব্যর্থ হয়েছেন নাঈম শেখ। তাকেও বসানো হতে পারে। সেক্ষেত্রে মুনিম শাহরিয়ারের সঙ্গে ওপেন করবেন লিটন দাস। আর তিনে সাকিব। তখন ইয়াসির রাব্বি হয়তো টিকে যাবেন। এমনটা হলে চারে মুশফিকুর রহিম, পাঁচে আফিফ হোসেন, ছয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ও সাতে ইয়াসির রাব্বি। বাকি পজিশনগুলো যথাক্রমে শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ
মুনিম শাহরিয়ার, নাঈম শেখ, লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com