1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

এফবিসিসিআই ও দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের সমঝোতা স্মারক সই

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:ঢাকা: বাণিজ্য সম্প্রসারণে ও বিনিয়োগ আকর্ষণে এবার দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বুধবার (৯ মার্চ) এক্সপো ২০২০ এর লিডারশিপ প্যাভিলিয়নে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এ স্মারক সই অনুষ্ঠিত হয়।

এফবিসিসিআই’র পক্ষে সভাপতি মো. জসিম উদ্দিন এবং দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের পক্ষে এর চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সু্লেমান স্মারকে স্বাক্ষর করেন।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন জানান, দুবাই ও বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণে একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করতে পারে। বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতে দুবাইয়ের ব্যবসায়ীদের বিনিয়োগ সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোতে তাদের রপ্তানি বাড়াতে পারে।

অন্যদিকে দুবাইয়ে ব্যবসায়ীক সম্পর্ক জোরদার করার মাধ্যমে সিআইএসভুক্ত দেশ ও আফ্রিকান বাজার ধরা বাংলাদেশের জন্য সহজ হবে। এসব সম্ভাবনা কাজে লাগাতে এফবিসিসিআই ও দুবাই ইন্টারন্যাশনার চেম্বারের মধ্যে স্বাক্ষরিত স্মারক কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।

৭ই মার্চ এক্সপো ২০২০, দুবাই ও বেশকিছু বাণিজ্যিক কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে পাঁচ দিনের সফরে দুবাই গেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com