1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

বিএনপির স্বাধীনতা দিবসের র‌্যালিতে হাজারো নেতাকর্মী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক ঃ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আয়োজিত র‌্যালিতে দলের হাজারো নেতাকর্মী উপস্থিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয় থেকে র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর আড়াইটার মধ্যেই হাজার হাজার নেতাকর্মী নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ও এর আশপাশের রাস্তায় জড়ো হয়।

এ সময় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে ঘোড়ার গাড়ি ও পিকআপ ভ্যানে মাইক ও বাদ্যযন্ত্র নিয়ে সজ্জিত নেতাকর্মীরা বিভিন্ন দেশাত্মবোধক গান বাজায়।

একদিকে দৈনিক বাংলা মোড় আরামবাগ হয়ে নয়াপল্টন কার্যালয় অন্যদিকে নয়াপল্টন কার্যালয় হয়ে বিজয়নগর পানির ট্যাংকি, কাকরাইল মোড় ও আশপাশের রাস্তায় নেতাকর্মীদের দেখা যায়।

এ সময় এ এলাকার রাস্তায় গণপরিবহন বন্ধ হয়ে যায়।

 

বিএনপি নেতাদের দাবি বর্তমান সরকারকে এদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।

তারই ফলশ্রুতি আজকের এ জনস্রোত।

 

বিকেল ৪টার দিকে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর র‌্যালি উদ্বোধন করেন। স্বাধীনতা দিবসের এ র‌্যালির নেতৃত্বে আরও রয়েছেন- স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ দলের সিনিয়র নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com