1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন এ আর রহমান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত বিশ্বনন্দিত ভারতীয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক এ আর রহমান।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) বিকালে গণভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ‘এ আর রহমান কনসার্টে’ সংগীত পরিবেশনা করবেন এ আর রহমান।

বিসিবির আয়োজনে এ কনসার্টে তিনি বঙ্গবন্ধুর সম্মানে তৈরি বাংলা ও হিন্দি গানের পাশাপাশি তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বহুল কাঙিক্ষত এই কনসার্টে এআর রহমান গাইবেন ৩৫টি গান। অস্কারজয়ী এই শিল্পী তিন ঘণ্টা পারফর্ম করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপস্থাপনা করবেন বাংলাদেশি উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন। দেশের জনপ্রিয় শিল্পী মমতাজও গান গাইবেন। পরিবেশনা থাকবে বিখ্যাত ব্যান্ড মাইলসেরও।

এ আয়োজনে মুজিববর্ষের থিম সং গেয়ে শোনাবেন এআর রহমান। মঞ্চে তাকে দেখা যাবে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com