1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

শাহবাজ শরিফকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ঘোষণা বিরোধীদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। অন্যদিকে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি নাকচ করে দিয়েছেন।

তবে বিরোধীরা ডেপুটি স্পিকারের অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যান করার আদেশকে অবৈধ ঘোষণা করে শাহবাজ শরিফকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে একতরফা ঘোষণা দিয়েছে। ‘নতুন প্রধানমন্ত্রী’ হিসেবে আইনসভায় এরই মধ্যে ভাষণও দিয়েছেন শাহবাজ খান। খবর হিন্দুস্তান টাইমসের।

এদিকে, ১৯৭ জন সদস্য পিএমএল-এনের সংসদ সদস্য আয়াজ সাদিককে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত করেছেন বলে দাবি করে পাকিস্তান পিপলস পার্টির নেতা শেরি রেহমান একটি ভিডিও টুইট করেছেন।

সাদিক স্পিকার নির্বাচিত হওয়ার পর তিনি ইমরান খানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব চালু করেন বলে জানা গেছে। পার্লামেন্টে ইমরান খানের জোটের সদস্যদের অনুপস্থিতিতে অনাস্থা প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

এদিকে, ২৫ এপ্রিল পর্যন্ত মুলতবি হওয়ার পর পার্লামেন্টের অধিবেশন পুনরায় আহ্বান করার ক্ষেত্রে বিরোধীরা একটি ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন। নিয়মানুযায়ী স্থগিত হওয়া অধিবেশন কেবল প্রেসিডেন্ট বা স্পিকার ডাকতে পারেন।

অন্যদিকে, জাতীয় পরিষদ (পার্লামেন্টের নিম্নকক্ষ) ভেঙে দিয়ে একটি দাপ্তরিক নোটিশ জারি করা হয়েছে। ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com