1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

অনাস্থা ভোটে প্রধানম‌ন্ত্রিত্ব হারা‌লেন ইমরান খান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের জাতীয় পরিষদের অনাস্থা ভোটের মাধ্যমে বরখাস্ত হয়েছেন বর্তমান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পরিষদে ইমরানের বিরুদ্ধে ১৭৪ ভোট পড়েছ।

নানা নাটকীয়তায় তৃতীয়বারের মতো মুলতবি হওয়ার পর আবারও মাঝরাতে শুরু হয় পাকিস্তানের জাতীয় পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোট। খবর ডনের।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে রাত ১২টার আগেই শুরু হচ্ছে ভোটাভুটি। শুরু হওয়ার পর চার মিনিটের জন্য স্থগিত করা হয় অনাস্থা ভোটের প্রক্রিয়া, এরপর আবারও তা শুরু হয়।

ইমরান খানের ওপর আনা অনাস্থা ভোটের আবেদনের ওপর সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে শনিবার সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়। কয়েক দফা স্থগিত করা হয় অধিবেশন।

এরপরেই শনিবার রাতে পা‌কিস্তা‌নের সংস‌দের নিম্নকক্ষ জাতীয় প‌রিষ‌দের স্পিকার আসাদ কায়সার পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী ইমরান খান‌কে ক্ষমতাচ্যুত করার বি‌দে‌শি ষড়য‌ন্ত্রের অংশ হ‌তে পার‌বেন না বলে জানান তিনি।

আসাদ কায়সারের পদত্যাগের পর নতুন স্পিকারের পদে বসেন সরদার আয়াজ সাদিক। এরপরেই আবার শুরু হয় ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটের ভোটগ্রহন।

এর আগে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চলমান পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ডাক দেয়ার পর সুপ্রিম কোর্ট সেটিকে অসাংবিধানিক বলে রায় দেয়ায় অনাস্থা ভোট প্রক্রিয়া শুরু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com