1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

অভিনয় ছেড়ে ধর্মে-কর্মে ব্যস্ত অভিনেত্রী ঈশিকা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :বিজ্ঞাপন দিয়ে শুরু তার বিনোদনে পথচলা। এরপর মডেলিং, তারপর নাটকে অভিনয় শুরু করেন। বলতে গেলে অভিনয় ও উপস্থাপনায় নিজের ক্যারিয়ার জমে উঠেছিল বেশ। কিন্তু ঠিক সেই সময়টায় তিনি মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন।

বলছি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ঈশিকা খানের কথা। লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন। তারপর দেশ ছেড়ে একে বারে লন্ডনেই স্থায়ীভাবে তার বসবাস শুরু হয়। প্রায় তিন বছরের বেশি সময় ধরে তিনি সেখানে আছেন।

কেমন যাচ্ছে লন্ডনে তার সংসার, সন্তান ও বর্তমান সময়। লন্ডন থেকে এসব বিষয় নিয়ে তিনি কথা বলেন আরটিভি নিউজের সঙ্গে। তার সময়সাময়িক নানা দিক উঠে আসে সেসময়।

ঈশিকাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি আবারও অভিনয়ে ফিরবেন কি না? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, নাহ তিনি আর অভিনয়ে ফিরছেন না। এমনকি তিনি এখন থেকে নিয়মিত হিজাব পরবেন। এই চেষ্টা থাকবে মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত করার।

লন্ডনে থাকলেও বর্তমানে তিনি ধর্মে-কর্মে মনোযোগ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা যায় তার ছবিতে পরির্বতন। যেখানে যাচ্ছেন তিনি নিয়মিত হিজাব পরে বের হচ্ছেন। এছাড়া তিনি নিয়মিত নামাজও আদায় করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com